Ad
x

এবার স্টার সিনেপ্লেক্সে ‘পোকেমন: ডিটেকটিভ পিকাচু’

বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯   প্রিন্ট   ৮৪৬ বার পঠিত

এবার স্টার সিনেপ্লেক্সে ‘পোকেমন: ডিটেকটিভ পিকাচু’

গত ১০ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে কল্পরহস্যভিত্তিক সিনেমা ‘পোকেমন: ডিটেকটিভ পিকাচু’। আগামি ১৭ মে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এটি। ভিডিও গেম ডিটেকটিভ পিকাচু অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন রব লেটারম্যান। প্রধান চরিত্রে অভিনয় করেছেন রায়ান রেনল্ড। আরো রয়েছেন জাস্টিস স্মিথ, ক্যাথরিন নিউটন, সুকি ওয়াটারহাউস প্রমুখ। পোকেমন গেম ও অ্যানিমেশন সিরিজ বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়। এটি পোকেমন কোম্পানিরই একটি গেম।

২০১৬ সালে বাজারে আসে তাদের নতুন গেম ‘ডিটেকটিভ পিকাচু’। গেমটি বেশ জনপ্রিয়তা পায়। তখনই এই গেম নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেয় পোকেমন। তাদের সঙ্গে সিনেমাটি প্রযোজনায় যুক্ত হয় ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স এবং লিজেন্ডারি পিকচার্স। পোকেমন ফ্রাঞ্চাইজির প্রথম লাইভ অ্যাকশন সিনেমা এটি। এতে ডিটেকটিভ পিকাচু (রায়ান) জাস্টিন স্মিথকে সাহায্য করবেন তার মাকে খুঁজে পেতে। সেখানে ক্যাথরিন নিউটন থাকছেন সাহসী সাংবাদিক হিসেবে। আরো দেখা যাবে সুকি ওয়াটারহাউস, কেন ওয়াতানাবে ও বিল নিগিকে।

Facebook Comments Box

Posted ০৩:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com