নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ প্রিন্ট ২০৮ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত এমকে ফুটওয়্যারের ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিয়েছে। কয়েকটি কোম্পানি মিলে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে এই ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পরিচালনা বোর্ড ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়া ও প্রস্তাবিত ব্যাংকে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
এমকে ফুটওয়্যার ’ওপেন ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামে ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে। ব্যাংকটির পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা। এমকে ফুটওয়্যার ৬ কোটি ২৫ লাখ টাকা বিনিয়োগ করে ৫ শতাংশ শেয়ারের মালিক হতে চায়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এমকে ফুটওয়্যার এই সিদ্ধান্ত কার্যকর হবে।
উল্লেখ্য, কোম্পানিটি গত ২৬ জুন শেয়ারবাজারের এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু করে।
Posted ০১:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন