নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৫ মে ২০২১ প্রিন্ট ৪৬৭ বার পঠিত
প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। মঙ্গলবার (৪ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ এমটিবির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৮১ পয়সা, যা গত বছরের একই সময়ে ৭২পয়সা ছিল।
অন্যদিকে, প্রথম প্রান্তিকে এককভাবে এমটিবির শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) হয়েছে ৭৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ৭১ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে এমটিবির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৯৯ পয়সা।
Posted ১০:২৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com