|

Advertisement
×

এমটিবির ১০% লভ্যাংশ অনুমোদন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৮৭ বার পঠিত

এমটিবির ১০% লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর অনুষ্ঠিত ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ১০% লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। এজিএমে সভাপতিত্ব করেন এমটিবির গ্রুপ চেয়ারম্যান মোঃ হেদায়াত উল্লাহ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এমটিবি’র পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী, ড. আরিফ দৌলা, রাশেদ আহমেদ চৌধুরী, এম. এ. রউফ জেপি, মোঃ আব্দুল মালেক, মোঃ ওয়াকিল উদ্দিন, আনিকা চৌধুরী এবং হারবার্ট জায়গার, স্বতন্ত্র পরিচালক নাসরিন সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা, সৈয়দ আবুল হাশেম, কোম্পানী সেক্রেটারি মালিক মুনতাসির রেজা এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারগণ।

২০১৯ সালে এমটিবি’র কর পরবর্তী নীট মুনাফা হয় ১৩৩ কোটি টাকা এবং এমটিবি’র শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ০৩ পয়সা। পূর্বের বছরের তুলনায় ২০১৯ সালের শেষে ব্যাংকের মোট সম্পদ বৃদ্ধি পায় ১৫.৪৯ শতাংশ, আমানতের পরিমাণ বৃদ্ধি পায় ১৪.৯২ শতাংশ, ঋণ-অগ্রিম বৃদ্ধি পায় ১৪.২০ শতাংশ। মূলধন পর্যাপ্ততার হার (ক্যাপিটাল এডিক্যুয়েসি রেশিও) ১২.৯১ শতাংশ।

বর্তমানে দেশব্যাপী বিস্তৃত এমটিবি নেটওয়ার্ক-এর আওতায় ১১৮টি শাখা, ১৮টি উপ-শাখা, ৩১০টি এটিএম বুথ সহ ৬টি সিআরএম বুথ, ৩টি এয়ার লাউঞ্জ, ১৮টি কিয়স্ক, ১৪৬টি এজেন্ট ব্যাংকিং সেন্টার, ৩,৩০৫টি পয়েন্ট অব সেল (পিওএস), এসএমএস, ইন্টারনেট ব্যাংকিং এবং ২৪/৭ কণ্ট্যাক্ট সেন্টারের মাধ্যমে প্রতিনিয়ত গ্রাহক সেবা দিয়ে আসছে।

Facebook Comments Box

Posted ০৩:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com