নিজস্ব প্রতিবেদক:
সোমবার, ১২ জুন ২০২৩ প্রিন্ট ২৯৪ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েলের এমারেল্ড অয়েলের আর্থিক প্রতিবেদন সংশোধন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি ২০২২-২০২৩ অর্থবছরের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (২০২২-২০২৩) আর্থিক প্রতিবেদন সংশোধন করেছে
সংশোধনের পর এমারেল্ড অয়েলের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। যা আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ১১ পয়সা।
অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) ইপিএস দাঁড়িয়েছে ৪১ পয়সা। যা আগের বছর একই সময় লোকসান ছিল ২৬ পয়সা।
অর্থবছরের ৩১ ডিসেম্বর শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে নেগেটিভ ১০ টাকা ৩৭ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) নেগেটিভ ৭৮ পয়সা।
এর আগে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস দেখিয়েছিল ১৭ পয়সা। আগের বছর যা লোকসান ছিল ১৪ পয়সা।
অন্যদিকে, তিন প্রান্তিক বা ৯ মাস (জুলাই-মার্চ) কোম্পানির ইপিএস দেখিয়েছে ৫৮ পয়সা। যা আগের বছর একই সময় লোকসান ছিল ৩৬ পয়সা।
অর্থবছরের ৩১ মার্চ শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে নেগেটিভ ১০ টাকা ২০ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ ৮৭ পয়সা।
Posted ০৪:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১২ জুন ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন