Ad
x

এসবিএসি ব্যাংকের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রবিবার, ২৬ মে ২০১৯   প্রিন্ট   ৭২৬ বার পঠিত

এসবিএসি ব্যাংকের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের ভাইস-চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক, নির্বাহী কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন, পরিচালক আব্দুল কাদির মোলস্না, ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, বেগম সুফিয়া আমজাদ, মো. আমজাদ হোসেন, আলহাজ মিজানুর রহমান, মোহাম্মাদ নেওয়াজ, এ জেড এম শফিউদ্দিন (শামীম), তাহমিনা আফরোজ, মো. আনোয়ার হোসেন, শেখ সাইদুজ্জামান, হাফিজুর রহমান বাবু, কামরুন নাহার, মোহাম্মদ আইয়ুব, সাখাওয়াত হোসেন, স্বতন্ত্র পরিচালক ড. সৈয়দ হাফিজুর রহমান ও মো. সাজিদুর রহমানসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক। সভায় ২০১৮ সালের আর্থিক বিবরণী এবং শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়।

Facebook Comments Box

Posted ০১:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২৬ মে ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com