নিজস্ব প্রতিবেদক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৪৮০ বার পঠিত
এসোসিয়েটেড অক্সিজেনের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বিনিয়োগকারীদের প্রায় ২৮ আবেদন জমা পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আইপিও মাধ্যমে কোম্পানিটি শেয়ার পেতে বিনিয়োগকারীরা ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১৬ সেপ্টেম্বর,বুধবার বিকেল পর্যন্ত আবেদন জমা দেয়। তাতে দেখায় এসোসিয়েটেড অক্সিজেনের ১৫ কোটি টাকার শেয়ার পেতে ৪৩০ কোটি টাকার আবেদন জমা পড়ে।এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ১৫০ কোটি টাকার আবেদন জমা করেছে। আর বাকি ক্যাটারির বিনিয়োগকারীরা ২৮০ কোটি টাকার আবেদন জমা করেছে।
শিগগিরই লটারীর মাধ্যমে আইপিওর মাধ্যমে শেয়ার পাওয়া বিনিয়োগকারীদের তালিকা প্রকাশ করা হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
উল্লেখ্য,গত ১৬ জুলাই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। আর ইস্যুর মাধ্যমে বাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে তারা।
পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে কোম্পানিটি মজুদ ছাউনি, প্লান্ট সেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ মেটাবে। গত ২০১৮-১৯ অর্থবছরে এসোসিয়েটেড অক্সিজেনের ভারিত গড় শেয়ার প্রতি আয় (Weighted Average EPS) ছিল ১ টাকা ৫১ পয়সা।
গত ৩০ জুন, ২০১৯ তারিখে পুনর্মুল্যায়ন ব্যাতিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৩৭ পয়সা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।
Posted ০৪:৫২ অপরাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com