নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২ প্রিন্ট ৩৮৬ বার পঠিত
৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য ঘোষিত স্টক ডিভিডেন্ড বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠিয়েছে ওয়ান ব্যাংক। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির ঘোষিত স্টক ডিভিডেন্ড অর্থাৎ বোনাস শেয়ার বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে।
আলোচ্য অর্থবছরে ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।
Posted ০৬:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন