|

Advertisement
×

ওয়ান ব্যাংক ও চার্টার্ড লাইফ ই্স্যুরেন্সের মধ্যে চুক্তি

সোমবার, ১৯ আগস্ট ২০১৯   প্রিন্ট   ১১৯৯ বার পঠিত

ওয়ান ব্যাংক ও চার্টার্ড লাইফ ই্স্যুরেন্সের মধ্যে চুক্তি

ওয়ান ব্যাংক লিমিটেড এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে ৪ আগস্ট একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে ওয়ান ব্যাংক বিইএফটিএন (বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রানসফার নেটওয়ার্ক) ব্যবহার করে সহজেই চার্টার্ড লাইফ ইনন্স্যুরেন্সের কালেকশন এবং পেমেন্ট সলিউশনের ব্যবস্থা করবে।

ওয়ান ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক এসএম জিয়াউল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। এছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক রোজিনা আলিয়া আহমেদ, চার্টার্ড লাইফ ইন্সু্যরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমদাদ উল্লাহ্‌সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com