শনিবার ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

করোনাভাইরাস থেকে গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় পিপিই দিয়েছে এনআরবিসি ব্যাংক

রবিবার, ০৩ মে ২০২০   প্রিন্ট   ৫৮৮ বার পঠিত

করোনাভাইরাস থেকে গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় পিপিই দিয়েছে এনআরবিসি ব্যাংক

কোভিড-১৯ বা করোনাভাইরাস থেকে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা দিতে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট বা পিপিই দিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। রোববার (৩ মে) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে ইআরএফ সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম এবং সংগঠনের অন্যান্য সদস্য ও প্রতিনিধিদের হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন এবং কমিউনিকেশন বিভাগের প্রধান মো. রুহুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে পিপিই, সার্জিক্যাল মাস্ক, কেএন-৯৫ মাস্ক ও বিশেষ চশমা। এর আগে ডিবিসি নিউজের সংবাদকর্মীদের জন্যও সুরক্ষা সামগ্রী দেয়া হয়।
উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় দেশের ২৩টি হাসপাতাল, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও পুলিশকে ৫০০০টি পিপিই, ৫০০০টি সার্জিক্যাল মাস্ক, ১০০০টিকেএন-৯৫ মাস্ক, ৪০০টি বিশেষ চশমা এবং হেড শিল্ড বিতরণ করেছে।

Facebook Comments Box

Posted ০৯:৫৮ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com