Ad
x

করোনায় মারা গেছেন বিআইসিএম কর্মকর্তা

শুক্রবার, ১২ জুন ২০২০   প্রিন্ট   ৫৬৩ বার পঠিত

করোনায় মারা গেছেন বিআইসিএম কর্মকর্তা

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর নির্বাহী প্রেসিডেন্টের ব্যক্তিগত কর্মকর্তা এস এম বায়েজিদ আমান (২৯) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার (১২ জুন) বিকালে তিনি রাজধানীর শ্যামলির বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিআইসিএম এর নির্বাহী প্রেসিডেন্ট মহোদয় অধ্যাপক ড. নিতাই চন্দ্র দেবনাথ এফসিএমএ অর্থসূচককে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, অত্যন্ত নিষ্ঠাবান, অমায়িক ও দক্ষ কর্মকর্তা বায়েজিদের মৃত্যুতে তিনিসহ পুরো বিআইসিএম পরিবার শোকাহত।

জানা গেছে, চারদিন আগে বায়েজিদের জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। পরীক্ষা করোনাভাইরাস শনাক্ত হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়। আজ হঠাৎ তার পরিস্থিতির অনেক অবনতি ঘটে এবং তিনি না ফেরার দেশে চলে যান।

বায়েজিদ আমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে বিআইসিএম এ ব্যাক্তিগত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি এবং অত্যন্ত দক্ষতা এবং নিষ্ঠার সাথে মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ ৪ বছর কাজ করেন।

মরহুম বায়েজিদ আমানের দাফন তার গ্রামের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায় হবে। ইতোমধ্যে তার লাশ নিয়ে অ্যাম্বুলেন্স খুলনা রওনা হয়েছে বলে জানা গেছে।

বায়েজিদ আমানের অকাল মৃত্যুতে বিআইসিএম পরিবার গভীরভাবে শোক প্রকাশ করেছে। মরহুমের আত্মার মাগফেরাত এবং তার পরিবারকে শোক সইবার মতো শক্তি দেওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছে প্রতিষ্ঠনটির প্রধান অধ্যাপক ড. নিতাই চন্দ্র দেবনাথ এফসিএমএ

Facebook Comments Box

Posted ০৯:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ১২ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com