বিজ্ঞপ্তি
রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ প্রিন্ট ৩৫৬ বার পঠিত
কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি-এর “বার্ষিক সম্মেলন-২০২৬” মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সন্মেলন কক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয়।
কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি-এর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ সম্মেলনে প্রধান অতিথি এবং ভাইস চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এ.এন.এম.ফজলুল করিম মুন্সী।
এছাড়া অন্যান্যদের মধ্যে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কোম্পানী বর্তমানে ক্রেডিট রেটিং AAA অর্জন করায় এবং ২০২৪ সাল হতে ২০২৫ সালে প্রিমিয়াম আয় ১৬% বৃদ্ধি পাওয়ায় ম্যানেজমেন্টকে এবং সকল স্তরের কর্মকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও ২০২৫ সালে সরকারী ট্রেজারি বন্ড ও স্থায়ী আমানত বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ যেসকল নির্দেশনা প্রদান করছে, সে সকল নির্দেশনা তিনি সকলকে যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেন। সম্মেলনে ২০২৫ সালে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য কোম্পানীর কর্মকর্তা, কর্মচারী ও শাখা সমূহকে পুরষ্কার প্রদান করা হয়।
Posted ০৫:০৯ অপরাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com