|

Advertisement
×

কারণ ছাড়াই বাড়ছে অ্যাডভেন্ট ফার্মার দর

রবিবার, ১০ অক্টোবর ২০২১   প্রিন্ট   ৪৪১ বার পঠিত

কারণ ছাড়াই বাড়ছে অ্যাডভেন্ট ফার্মার দর

কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাডভেন্ট ফার্মার শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত নোটিশের জবাবে এমনটাই জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে একটি তদন্ত নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ৭ অক্টোবর জানানো হয়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ২৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ২৫.৯০ টাকায়। আর ৭ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩৫.২০ টাকায়। অর্থাৎ এই ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৯.৩০ টাকা বা ৩৬ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box

Posted ১১:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ১০ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com