|

Advertisement
×

কারণ ছাড়াই বাড়ছে সাইফ পাওয়ারটেকের দর

সোমবার, ০৪ অক্টোবর ২০২১   প্রিন্ট   ৩৯৪ বার পঠিত

কারণ ছাড়াই বাড়ছে সাইফ পাওয়ারটেকের দর

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের শেয়ার দর। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি সাইফ পাওয়ারটেকের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানিটিকে ৩ অক্টোবর একটি তদন্ত নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৩১ টাকা । ৩ অক্টোবর কোম্পানিটির শেয়ার দর ৪৩ টাকায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Facebook Comments Box

Posted ১২:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০৪ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com