বিবিএনিউজ.নেট
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯ প্রিন্ট ৫৯১ বার পঠিত
আমির খান ও কারিনা কাপুর দুজনেরই আলাদা আলাদা সংসার রয়েছে। তেমন কোনো ঝামেলাও সেখানে নেই। এরই মধ্যে একে অপরের প্রেমে পড়েছেন আমির-কারিনা!
অবাক হওয়ার কিছু নেই। প্রেমটা তারা নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’তে করবেন। তাই আমির ও কারিনার সম্পর্কের রসায়ন বুঝতে দেখতে হবে লাল সিং চাড্ডা।
সম্প্রতি ‘লাল সিং চাড্ডা’ নামে একটি সিনেমার শ্যুটিং শুরু করেছেন আমির খান। এই সিনেমায় প্রথমে আমির খানের ছোটবেলার বন্ধু এবং পরে প্রেমিকা হিসেবে অভিনয় করবেন কারিনা কাপুর খান।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আমির-কারিনার ছেলেবেলার ভূমিকায় ছোট কাউকে দিয়ে অভিনয় করানো হবে। কলেজে যাওয়ার পর আমির-কারিনাকে স্ক্রিনে রোমান্স করতে দেখা যাবে।
ভারতের মোট ১০০টি জায়গায় অর্থাৎ ভারত জুড়ে লাল সিং চাড্ডার শ্যুটিং করা হবে। ইতোমধ্যে পাঞ্জাবে প্রথম অংশের শ্যুটিং শুরু করে দিয়েছেন আমির খান। কয়েকদিনের মধ্যেই আমিরের সঙ্গে শ্যুটিংয়ের সেটে যোগ দেবেন কারিনা। এই সিনেমার জন্য আমির খান ২০ কেজি ওজন কমিয়েছেন।
Posted ১২:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন