অনলাইন ডেস্ক
বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট ২৭৮ বার পঠিত
পুঁজিবাজারে এসএমইতে তালিকাভুক্ত কৃষিবিদ ফিডের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ এবং ২ শতাংশ স্টক ডিভিডেন্ড।
কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯১ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৫৫ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ।
Posted ১১:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com