|

Advertisement
×

কৃষিবিদ সিডের কিউআইওতে আবেদন শুরু ২০ মার্চ

সোমবার, ১৪ মার্চ ২০২২   প্রিন্ট   ৩৯১ বার পঠিত

কৃষিবিদ সিডের কিউআইওতে আবেদন শুরু ২০ মার্চ

এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্তির জন্য শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া কৃষিবিদ সিডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণ ২০ মার্চ থেকে শুরু হবে। এ আবেদন গ্রহণ চলবে ২৪ মার্চ পর্যন্ত।

সোমবার (১৪ মার্চ) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৩১ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০৯তম সভায় স্মলক্যাপে কোম্পানিকে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন দেয়।

কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলে ১ কোটি ১৬ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থ দিয়ে কোল্ড স্টোরেজ, স্টোরেজ বিল্ডিং, বিজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানির ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত (জুলাই-সেপ্টেম্বর’২১) সমাপ্ত তিন মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬০ টাকা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৬০ টাকায়।

এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

Facebook Comments Box

Posted ০১:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১৪ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com