Ad
x

ক্যাটাগরি পরিবর্তন ১০ ব্যাংকের

রবিবার, ০৩ মে ২০২৬   প্রিন্ট   ১৮৫ বার পঠিত

ক্যাটাগরি পরিবর্তন ১০ ব্যাংকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত দশ ব্যাংক পরপর দুই বছর লভ্যাংশ না দিয়ে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। ব্যাংকগুলো হচ্ছে-এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রূপালী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ব্যাংকগুলোর শেয়ার রবিবার (৩ মে) থেকে ’জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে পুঁজিবাজারে। কোম্পানিটি ২০২৪ ও ২০২৫ সালে লভ্যাংশ ঘোষণা না করায় ‘জেড’ ক্যাটাগরিতে পাঠনো হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কশিনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোর শেয়ার কিনতে আজ থেকে কোন ঋণ সুবিধা দেওয়া যাবে না। উল্লেখ্য, তালিকাভুক্তির পর প্রথমবারের মত ‘জেড’ ক্যাটাগরিতে নামল ব্যাংকগুলো।

Facebook Comments Box

Posted ০৪:৩৭ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com