|

Advertisement
×

ক্রাফটসম্যান ফুটওয়্যারের সাবস্ক্রিপশন তারিখ নির্ধারণ

বুধবার, ২০ মার্চ ২০২৪   প্রিন্ট   ৪৯০ বার পঠিত

ক্রাফটসম্যান ফুটওয়্যারের সাবস্ক্রিপশন তারিখ নির্ধারণ

এসএমই খাতের কোম্পানি ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আগামী ২১ এপ্রিল কোম্পানিটির কিউআই আবেদন শুরু হয়ে তা চলবে ২০২৪ তারিখ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত।

আগামী ৮ এপ্রিল কোম্পানিটির রেকর্ড ডেট-এর তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের১৪ ফেব্রুয়ারী (বুধবার) বিএসইসির ৯০০তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে ৫ কোটি টাকা উত্তোলন করবে। এবংউত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যালেন্সিং, আধুনিকায়ন, বিস্তার ও প্রতিস্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরী মূলধন ব্যবস্থাপনা এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৫ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৭২ পয়সায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে গ্রীনডেল্টা ক্যাপিটাল লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৩:৩৭ অপরাহ্ণ | বুধবার, ২০ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com