|

Advertisement
×

ক্রেডিট রেটিং সম্পন্ন ৩ কোম্পানির

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট   ১৯৩ বার পঠিত

ক্রেডিট রেটিং সম্পন্ন ৩ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রভাতি ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এএএ” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে “এসটি-২।” ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং দ্বিতীয় প্রান্তিকের তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিস লিমিটেড।

রেকিট বেনকিজারের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এএএ” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে ”এসটি-১।” কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ অর্থবছরের নিরীক্ষিত এবং ৩০ জুন পর্যন্ত গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

মুন্নু ফেব্রিক্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এ” এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে “এসটি-২।” কোম্পানিটির ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com