|

Advertisement
×

গার্ডিয়ান লাইফের সিইও পদে শেখ রাকিবুল করিমের নিয়োগ অনুমোদন

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   প্রিন্ট   ৩৮৩ বার পঠিত

গার্ডিয়ান লাইফের সিইও পদে শেখ রাকিবুল করিমের নিয়োগ অনুমোদন

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে শেখ রাকিবুল করিমের নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। মঙ্গলবার (২০ জানুয়ারি) আগামী তিন বছরের জন্য এই পদে তার নিয়োগ অনুমোদন করা হয়।

কর্তৃপক্ষের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শেখ রাকিবুল করিম ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) একজন ফেলো মেম্বার। ২০০৬ সালে আইসিএবির তত্ত্বাবধানে থাকা কেপিএমজি বাংলাদেশ থেকে তিনি এই যোগ্যতা অর্জন করেন। গ্রামীণফোন, বাংলালিংক ও কেপিএমজির মতো কোম্পানিতে সিনিয়র ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পদে ১৮ বছরের বেশি কাজের অভিজ্ঞতাও রয়েছে তার।

Facebook Comments Box

Posted ০৬:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com