বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

গার্ডিয়ান লাইফের কর্মীদের উন্নয়নে প্রশিক্ষণ সভা

রবিবার, ২৮ আগস্ট ২০২২   প্রিন্ট   ৩১৭ বার পঠিত

গার্ডিয়ান লাইফের কর্মীদের উন্নয়নে প্রশিক্ষণ সভা

গার্ডিয়ান লাইফের কর্মীদের সার্বিক উন্নয়নে সার্ভিস টুওয়ার্ডস এক্সিলেন্স শীর্ষক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি গার্ডিয়ান লাইফের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। ‘সার্ভিস টুওয়ার্ডস এক্সিলেন্স’ শীর্ষক এ প্রশিক্ষণ পরিচালনা করেন গ্রোথাহলিক্সের সিইও মিসেস রুশদিনা খান।

গার্ডিয়ান লাইফের কাস্টমার সার্ভিস, ক্লেইমস, আন্ডাররাইটিং এবং পলিসি সার্ভিসিং ও রিটেইল বিজনেস বিভাগের মোট ৭২ জন কর্মকর্তা-কর্মচারী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল উন্নত আন্তঃব্যক্তিক যোগাযোগ, পণ্য জ্ঞান, বিরোধ নিষ্পত্তি, সংকট ব্যবস্থাপনা এবং আলোচনার দক্ষতা অর্জনের মাধ্যমে গ্রাহকের আস্থা সমর্থন ও সন্তুষ্টি বৃদ্ধি করা।

গ্রাহকদের সাথে যেসকল বিভাগের কর্মীগণ সরাসরি যোগাযোগ করে থাকেন তাদের সকলকে এই প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করা হয়।

এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি কিভাবে প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নেও কর্মীরা ভূমিকা রাখতে পারে সেই বিষয়েও আলোকপাত করা হয়।

Facebook Comments Box

Posted ০৮:১২ অপরাহ্ণ | রবিবার, ২৮ আগস্ট ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com