|

Advertisement
×

গার্ডিয়ান লাইফ ও এক্সপো গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর

বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৭৬১ বার পঠিত

গার্ডিয়ান লাইফ ও এক্সপো গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর

গার্ডিয়ান লাইফের প্রধান কার্যালয়ে বুধবার এক্সপো গ্রুপ এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলশ্রুতিতে এক্সপো গ্রুপের ৯শ’ অধিক কর্মী লাইফ, ক্রিটিক্যাল ইলনেস এবং হসপিটালাইজেশনজনিত স্বাস্থ্যসেবা (আন্তবিভাগ, বহির্বিভাগ এবং মাতৃত্বকালীন) উপভোগ করতে পারবে।

এই চুক্তির আওতায় এক্সপো গ্রুপের কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও হসপিটালাইজেশনজনিত স্বাস্থ্যসেবাগুলো উপভোগ করতে পারবেন।

গার্ডিয়ান লাইফের প্রধান পৃষ্ঠপোষক তপন চৌধুরীর সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা, এমএম মনিরুল আলম এবং এক্সপো গ্রæপের পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা, এমএইচ খসরু এফসিএ চুক্তিটি স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের প্রতিনিধি হিসেবে পরিচালক সৈয়দ আখতার হাসান উদ্দিন, ডেভিড জেমস হাওয়ার্ড গ্রিফিথস এবং হেড অব গ্রুপ বিজনেস, মোহাম্মদ আজিমুল হক। অন্যদিকে এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আনাম এবং পরিচালক মোহাম্মদ মইন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গার্ডিয়ান লাইফ এবং এক্সপো গ্রুপের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com