|

Advertisement
×

গেইনারের শীর্ষে হামিদ ফেব্রিক্স

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৬৩৩ বার পঠিত

গেইনারের শীর্ষে হামিদ ফেব্রিক্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফেব্রিক্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৭৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২০০ বারে ৩৯ লাখ ১৯ হাজার ৫৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ২৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। ফান্ডটি ১৭৭ বারে ১৫ লাখ ১১ হাজার ৬৯০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১১ লাখ টাকা।

তৃতীয়স্থানে থাকা নিউ লাইনের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ। কোম্পানিটি ৮৮৫ বারে ৯৮ লাখ ৪৭ হাজার ৫২১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৭৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৪২ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৭ দশমিক ৪৬ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৭ দশমিক ৩৯ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৯০ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬ দশমিক ৮২ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৬ দশমিক ৬৭ শতাংশ ও তসরিফার ৬ দশমিক ৬৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ০৪:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com