|

Advertisement
×

গেইনার তালিকার শীর্ষে ঢাকা ইন্স্যুরেন্স

সোমবার, ২০ জুলাই ২০২০   প্রিন্ট   ৬৬৩ বার পঠিত

গেইনার তালিকার শীর্ষে ঢাকা ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সোমবার কোম্পানিটি সর্বশেষ ৩১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৪১ বারে ৪ লাখ ৫৩ হাজার ৫৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৬১২ বারে ৪ লাখ ৫ হাজার ৮৪৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫৬ লাখ টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড । আজ কোম্পানিটির দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৬৯ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নর্দার্ণ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স ও মেট্রো স্পিনিং মিলস লিমিটেড।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৫০ অপরাহ্ণ | সোমবার, ২০ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com