শুক্রবার ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

গোপালগঞ্জে পপুলার লাইফের  বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা

বিজ্ঞপ্তি

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   প্রিন্ট   ২৩৬ বার পঠিত

গোপালগঞ্জে পপুলার লাইফের  বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র গোপালগঞ্জ অঞ্চলের বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর ) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর সার্ভিস সেল কার্যালয়ে এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র আল আমিন বীমা প্রকল্পের জেনারেল ম্যানেজার (উন্নয়ন) ও জেলা সমন্বয়কারী নাইমুল ইসলামের সভাপতিত্বে ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উর্ধ্বতন উপ ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহসান সিকদার, আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক মোখলেসুর রহমান, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রিয় বীমা প্রকল্পের জেনারেল ম্যানেজার শরিফুল ইসলাম, আল-বারাকা ইসলামী ডিপিএস প্রকল্পের প্রকল্প ইনচার্জ আবিদুর রহমান বাবু।

ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমাদাবীর চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

Facebook Comments Box
×

Posted ১০:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com