Ad
x

গোল্ডেন লাইফের বার্ষিক সম্মেলন আজ

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ২৫৭ বার পঠিত

গোল্ডেন লাইফের বার্ষিক সম্মেলন আজ

গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার।

কেরানিগঞ্জের নিউ ঢাকা সিটি ইন রিসোর্টে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে সারাদেশ থেকে কোম্পানিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন।

গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি থাকবেন চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান। প্রধান আলোচক থাকবেন উপদেষ্টা এম. তৌহিদুল আলম, বিশেষ অতিথি থাকবেন ভাইস চেয়ারম্যান ইসনাদ ইকবাল, শুভাকাক্সক্ষী মোহাম্মদ ইকবাল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সুমল কান্তি দাশ।

সম্মেলন উপলক্ষে গোল্ডেন লাইফের সহকারী ব্যবস্থাপনা পরিচালক, মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মুহম্মদ মনিরুল ইসলাম খান জানান, ভেন্যুতে সকাল ৯ টায় কর্মকর্তাদের নিবন্ধন শুরু হবে, সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত চলবে ক্রীড়া প্রতিযোগিতা, ১২ টা থেকে ২ টা পর্যন্ত আয়োজনে রয়েছে মধ্যাহ্নভোজ। দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আলোচনা সভা, এরপর দুপুর ৩ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এরপর থাকছে র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী। বিকেলের নাস্তার মাধ্যমে সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠানের সমাপ্তি হবে।

 

Facebook Comments Box

Posted ০১:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com