|

Advertisement
×

গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার সময় পরিবর্তন

সোমবার, ০৭ জুলাই ২০২৫   প্রিন্ট   ৩৩৭ বার পঠিত

গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার সময় পরিবর্তন

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভার সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ৮ জুলাই (মঙ্গলবার) বিকেল ৩টার পরিবর্তে ৫টায় এ সভা হবে।

সোমবার (৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্ষদ সভায় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

এছাড়া, আগামী ৯ জুলাই বিকেল ৩টায় পর্ষদ সভায় গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

Facebook Comments Box

Posted ০২:০৩ অপরাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com