|

Advertisement
×

চসিককে ২০০ ভ্যানগাড়ি দিল আল-আরাফাহ্ ব্যাংক

বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৩৮ বার পঠিত

চসিককে ২০০ ভ্যানগাড়ি দিল আল-আরাফাহ্ ব্যাংক

চট্টগ্রাম নগরীতে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারণ কাজে ব্যবহারের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) ২০০ ভ্যানগাড়ি দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। চসিকের প্রশাসক খোরশেদ আলম সুজন নগরীর আন্দরকিল্লা পুরনো নগর ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ সব ভ্যানগাড়ি গ্রহণ করেন।

ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. রফিকুল ইসলাম, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ।
ভার্চুয়াল অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম, শাব্বির আহমেদ এবং মো. মাহদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, মোহাম্মদ আযম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, মো. ছালামত উল্লাহসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com