|

Advertisement
×

চাহিদা বৃদ্ধিতে স্টিল রেবার ও হট রোলড কয়েলের দাম বেড়েছে

শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৩৩৬ বার পঠিত

চাহিদা বৃদ্ধিতে স্টিল রেবার ও হট রোলড কয়েলের দাম বেড়েছে

চাইনিজ স্টিল রেবার (রড) ও হট রোলড কয়েলের ভবিষ্যৎ বাজারমূল্য বেড়েছে। সাম্প্রতিক সময়ে দুর্বল চাহিদা কাটিয়ে মে মাসে ভবিষ্যত সরবরাহ চুক্তির জন্য ইস্পাতপণ্য দুটির ব্যবসা বাড়বে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার সাংহাই ফিউচার এক্সচেঞ্জে সবচেয়ে বেশি লেনদেন হওয়া নির্মাণ রেবারের ভবিষ্যৎ বাজার মূল্য (এসআরবিসিভি১) ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এ সময় নির্মাণকাজে ব্যবহূত প্রতি টন রেবারের মূল্য দাঁড়ায় ৪ হাজার ২৮৮ ইউয়ান (৬৭৯ ডলার ৫৩ সেন্ট)। ফলে টানা চার মাসের মতো পণ্যটির মূল্যবৃদ্ধি অব্যাহত আছে।

অন্যদিকে উৎপাদন খাতে ব্যবহূত হট রোলড কয়েলে ভবিষ্যৎ বাজার মূল্য (এসএইচএইচসিসিভি১) টানা তিন মাসের মতো বেড়েছে। বৃহস্পতিবারের সেশনে পণ্যটির মূল্য ১ দশমিক ১ শতাংশ বাড়ে। ফলে প্রতি টন হট রোলড কয়েলের মূল্য দাঁড়ায় ৪ হাজার ৭০৩ ইউয়ান।

এক বিবৃতিতে জিএফ ফিউচার জানায়, আগামী বছরের জানুয়ারিতে সরবরাহের জন্য সম্পাদিত চুক্তির তুলনায় মে মাসে সরবরাহের জন্য সম্পাদিত চুক্তি অনুযায়ী চাহিদায় উন্নতি লক্ষ করা যাচ্ছে। আমরা আশা করছি ইস্পাত পণ্যের চাহিদা সামনের দিনগুলোয়ও তার প্রবৃদ্ধির ধারা বজায় রাখবে।

অন্যদিকে সাংহাই স্টেইনলেস স্টিলের ভবিষ্যৎ বাজারমূল্য (এএইচএসএসসিভি১) কমেছে ১ দশমিক ৩ শতাংশ। এ সময় পণ্যটির টনপ্রতি মূল্য দাঁড়ায় ১৬ হাজার ৮২০ ইউয়ান।

/এস

Facebook Comments Box

Posted ০৩:৩৬ অপরাহ্ণ | শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com