Ad
x

চায়না থেকে নতুন যন্ত্রপাতি আমদানি করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

সোমবার, ১২ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৬১৩ বার পঠিত

চায়না থেকে নতুন যন্ত্রপাতি আমদানি করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

চায়না থেকে নতুন ব্রান্ডের যন্ত্রপাতি আমদানি করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ। নতুন যন্ত্রপাতি আমদানি ও স্থাপন করতে কোম্পানিটির প্রায় ৪ কোটি ৯২ লাখ ৬৬ হাজার টাকা ব্যয় হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি বিস্কুট এবং কনফেকশনারি কারখানায় পিইটি শিট এবং পিইটি ট্রে তৈরীর জন্য যন্ত্রপাতি আমদানি করবে। কারখানাটি নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে অবস্থিত।
কোম্পানিটি আরও জানায়, পিইটি কো-এক্সট্রুশন শিট এক্সট্রুশন লাইন এক্সট্রুডার, প্রিহিটিং সিস্টেম, মাস্টার ব্যাচ, ডজিং ইউনিট, গ্লাস হিটার, এনকোডার মোটর, ইনভার্টার, টাচ স্ক্রিনসহ আমদানি করতে কোম্পানির ব্যয় হবে ৩ কোটি ৬৮ লাখ ১১ হাজার টাকা।
পিইটি শিটে প্রতি ঘণ্টায় উৎপাদন ক্ষমতা ৪৮০ থেকে ৫০০ কেজি।
এছাড়া ছাচসহ সম্পূর্ণ অটোমেটিক ৩ স্টেশন থার্মোফর্মিং মেশিন, ইলেক্ট্রিক লিফটার, ক্ল্যাম্পিং সিলিন্ডার, শীট ফিটিংসহ সার্ভো মটর, ফর্মিং এবং কাটিং, স্ট্যাকিং এবং ভ্যাকুম ইউনিট তৈরীর জন্য ১ কোটি ২৪ লাখ ৫৫ হাজার টাকা ব্যয় হবে।
এই যন্ত্রপাতির মাধ্যমে প্রতি মাসে ২০০ টন পণ্য উৎপাদন করতে পরবে কোম্পানিটি।

Facebook Comments Box

Posted ০৪:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com