শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ছোট পর্দায় প্রথমবার একসঙ্গে মিঠুন ও দেব

বিবিএনিউজ.নেট

বুধবার, ০২ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৬৭৪ বার পঠিত

ছোট পর্দায় প্রথমবার একসঙ্গে মিঠুন ও দেব

মিঠুন চক্রবর্তী ও দেব একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। তবে কোন সিনেমায় নয়, প্রথমবার একসঙ্গে টেলিভিশনের পর্দায় হাজির হতে যাচ্ছেন তারা।

দীর্ঘদিনের বিরতি কাটিয়ে গত বছর সেপ্টেম্বর মাসে ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেল স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র’ রিয়্যালিটি শো’য়ের মহাগুরু হিসাবে ছোটপর্দায় ফেরেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবার এই শো’য়ের দ্বিতীয় সিজনে তার সঙ্গে বিচারক হিসেবে যোগ দিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব।

‘ডান্স ডান্স জুনিয়র সিজ়ন টু’র বিচারক দেব আর ‘মহাগুরু’র আসনে থাকবেন মিঠুন চক্রবর্তী। আরেক বিচারক মনামী ঘোষ। রোববার তাদের তিনজনকে নিয়ে অনুষ্ঠানের প্রোমো শুট হয়েছে বলেও জানা যায়।

শো’য়ের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় বলেন, মিঠুন দা ও দেবকে প্রথমবার একসঙ্গে ছোট পর্দায় আনতে পারাটা চ্যালেঞ্জ ছিল। তারাও খুব উত্তেজিত। নতুন কনসেপ্ট তো থাকছেই।

‘ডান্স ডান্স জুনিয়র’র প্রথম সিজনের বিচারকের আসনে ছিলেন শ্রাবন্তী-সোহম। তবে শ্রাবন্তী আপাতত একই চ্যানেলের আরেক শো ‘সুপারস্টার পরিবার’ নিয়ে ব্যস্ত। অন্যদিকে সোহম জি বাংলা চ্যানেলের মীরাক্কেলের বিচারক হিসাবে কাজ করছেন। তাই নতুন বিচারকের খোঁজ চলছিল অনুষ্ঠানটির জন্য। অবশেষে অভিনেতা ও সংসদ সদস্য দেবকে সে আসনে বসানো হলো।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ৩:০৮ অপরাহ্ণ | বুধবার, ০২ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com