|

Advertisement
×

জনতা ইনস্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা ৩০ জুলাই

সোমবার, ১৫ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ৮৩০ বার পঠিত

জনতা ইনস্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা ৩০ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত জনতা ইনস্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। কোম্পানিটি সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার রয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা প্রতি ১০০টি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে নগদ ৫০ টাকা এবং ৫টি সাধারণ শেয়ার পাবেন।

কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ দেয়ার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুলাই। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ মে।

সমাপ্ত হিসাব বছরটিতে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ১ টাকা ৬ পয়সা। আর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩০ পয়সা।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে সোমবার কোম্পানিটির শেয়ারের দামে কোনো সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ারের দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।

Facebook Comments Box

Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com