Ad
x

জমি ক্রয়ের সিদ্ধান্ত অ্যাপেক্স ফুটওয়্যারের

মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪৬২ বার পঠিত

জমি ক্রয়ের সিদ্ধান্ত অ্যাপেক্স ফুটওয়্যারের

জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি সিরাজগঞ্জের ইকোনোমিক জোনে ৫ একর ইন্ডাস্ট্রিয়াল প্লট কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ইন্ডাস্ট্রিয়াল পার্কটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম দিকে অবস্থিত। এই জমি কিনতে কোম্পানিটির রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ বাদে ১৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হবে।

কোম্পানিটি জমির দর কিস্তিতে পরিশোধ করবে, যা ২০২২ সালের সেপ্টেম্বরে হস্তান্তর করা হবে।

অ্যাপেক্স ফুটওয়্যার ব্যবসায় বৈচিত্র আনার জন্য এবং ব্যবসা সম্প্রসারণ করতে এই জমি ব্যবহার করবে।

Facebook Comments Box

Posted ১২:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com