|

Advertisement
×

জমি বিক্রি করবে দেশবন্ধু পলিমার

রবিবার, ২৯ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৯৪ বার পঠিত

জমি বিক্রি করবে দেশবন্ধু পলিমার

জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশবন্ধু পলিমারের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি নরসিংদী জেলার পলাশ উপজেলার কাওয়াদী এলাকায় ১০৩ ডেসিমিল জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। কোম্পানিটি এই জমি বিক্রি করে দেশবন্ধু প্যাকেজিংয়ের ১ কোটি ২০ লাখ টাকা পরিশোধের করবে।
জমি বিক্রির বিষয়টি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে কোম্পানি। আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর।

Facebook Comments Box

Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com