|

Advertisement
×

জাতীয় বীমা দিবস উপলক্ষে আইডিআরএ’র সংবাদ সম্মেলন বুধবার

শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ৩৩৩ বার পঠিত

জাতীয় বীমা দিবস উপলক্ষে আইডিআরএ’র সংবাদ সম্মেলন বুধবার

জাতীয় বীমা দিবস ২০২৪ উপলক্ষে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আগামী ২৮ ফেব্রুয়ারি (বুধবার) বেলা ৩টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

সংবাদ সম্মেলনে সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) চিঠি দিয়েছে আইডিআরএ।

চিঠিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উদ্যোগে ১ মার্চ ২০২৪ শুক্রবার ঢাকাসহ সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় ৫ম জাতীয় বীমা দিবস উদযাপন করা হবে।

বীমা দিবসের এ বছরর প্রতিপাদ্য ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।

গণমাধ্যমে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন কর্তৃপক্ষের পরিচালক (আইন) এবং জাতীয় বীমা দিবস ২০২৪ এর মিডিয়া ও প্রামাণ্যচিত্র তৈরি বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মোহা. আবদুল মজিদ।

Facebook Comments Box

Posted ০৯:১০ অপরাহ্ণ | শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com