মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

জিএসপি ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৭৯ বার পঠিত

জিএসপি ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ প্রান্তিকে অর্থাৎ এপ্রিল’২০-জুন’২০ সময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪১ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪৫ পয়সা।

অন্যদিকে বছরের প্রথম দুই প্রান্তিক তথা জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৭৪ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮৩ পয়সা ছিল।

আলোচিত সময়ে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ৪০ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২০ পয়সা।

গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ২৪ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:৫১ অপরাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com