|

Advertisement
×

জিএসপি ফিন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা

রবিবার, ১৫ আগস্ট ২০২১   প্রিন্ট   ৩৫৫ বার পঠিত

জিএসপি ফিন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা

৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফিন্যান্স লিমিটেড। এর মধ্যে সাড়ে ৫ শতাংশ ক্যাশ এবং সাড়ে ৫ শতাংশ স্টক। শনিবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৩২ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৯০ পয়সা।

আগামী ২১ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ সেপ্টেম্বর।

Facebook Comments Box

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com