শনিবার ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

জুনের মধ্যে ইসলামি ইন্টারব্যাংক মানি মার্কেট চালু হচ্ছে

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ২৪৮ বার পঠিত

জুনের মধ্যে ইসলামি ইন্টারব্যাংক মানি মার্কেট চালু হচ্ছে

শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা সহজ করতে ‘ইসলামি ইন্টারব্যাংক মানি মার্কেট’ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের জুনের মধ্যেই এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।

বর্তমানে ইসলামি ব্যাংকগুলো তারল্য সংকটে পড়লে প্রচলিত ব্যাংকের মতো কলমানির মাধ্যমে অর্থ ধার করতে পারে না। ফলে তারল্য ব্যবস্থাপনায় প্রায়ই চাপের মুখে পড়ে এসব ব্যাংক। নতুন বাজার চালু হলে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর জন্য বিকল্প অর্থায়নের সুযোগ তৈরি হবে এবং নিজেদের মধ্যে স্বল্পমেয়াদে তহবিল লেনদেন সহজ হবে।

বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী- ১, ৭, ১৪, ২৮, ৯০ ও ১৮০ দিন মেয়াদি লেনদেনের ব্যবস্থা থাকবে। জামানতসহ ও জামানত ছাড়া উভয় পদ্ধতিতেই অর্থ ধার নেওয়া যাবে।

এ উদ্যোগ বাস্তবায়নে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও বাহরাইনের ইসলামি ইন্টারব্যাংক মানি মার্কেটের অভিজ্ঞতা পর্যালোচনা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইসলামি ব্যাংকগুলোর মধ্যে ফান্ড ট্রান্সফারের কোনো কার্যকর ইন্টারব্যাংক ব্যবস্থা ছিল না। নতুন বাজার চালু হলে যেসব ব্যাংকে উদ্বৃত্ত তহবিল রয়েছে তারা অন্য ব্যাংককে সহায়তা দিতে পারবে, যা তারল্য সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে এক বেসরকারি ইসলামি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনে করেন, ইন্টারব্যাংক ব্যবস্থা মূলত স্বল্পমেয়াদি তারল্য সংকট মোকাবিলায় সহায়ক হবে, দীর্ঘমেয়াদি সমস্যার সমাধান নয়। এজন্য ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারিও প্রয়োজন।

Facebook Comments Box

Posted ০৪:০০ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com