|

Advertisement
×

জেনিথ লাইফের পরিচালক হলেন কাজী ফয়সল

শনিবার, ০৬ জুলাই ২০২৪   প্রিন্ট   ৩২৮ বার পঠিত

জেনিথ লাইফের পরিচালক হলেন কাজী ফয়সল

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নিরপেক্ষ পরিচালক হলেন অ্যাডভোকেট কাজী ওয়ালীউদ্দিন ফয়সল।

আজ শনিবার অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ৭১তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তাকে নিরপেক্ষ পরিচালক হিসেবে মনোনীত করা হয়।

কাজী ফয়সল ফেনী সদর উপজেলার মাথিয়ারা প্রবীণ কর আইনজীবী কাজি গোলাম মাইন উদ্দীনের কণিষ্ঠ পুত্র। বর্তমানে ফয়সল বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ও ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ল্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি।

ইতিপূর্বে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবলীগের (নানক-আজম কমিটিতে) সদস্য, বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি ও সেন্ট্রাল ল’ কলেজের সাধারণ সম্পাদক ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৩১ অপরাহ্ণ | শনিবার, ০৬ জুলাই ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com