|

Advertisement
×

জেনিথ লাইফের সাথে সাউথইস্ট ব্যাংকের টেলিক্যাশ চুক্তি

বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৯৪১ বার পঠিত

জেনিথ লাইফের সাথে সাউথইস্ট ব্যাংকের টেলিক্যাশ চুক্তি

সাউথইস্ট ব্যাংকের সাথে প্রিমিয়াম কালেকশন সংক্রান্ত টেলিক্যাশ চুক্তি স্বাক্ষর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তির সুবিধা হিসেবে জেনিথ ইসলামী লাইফের প্রধান কার্যালয়সহ শাখা কার্যালয়গুলো থেকে প্রিমিয়াম সংগ্রহ করে বীমা কোম্পানিটির একাউন্টে জমা রাখবে সাউথইস্ট ব্যাংক।

জেনিথ ইসলামী লাইফের পক্ষে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, সিনিয়র ডিজিএম (অর্থ ও হিসাব) ফারুক আহমেদ, ডিজিএম (উন্নয়ন প্রশাসন) মোহাম্মদ নিজাম উদ্দিন, ম্যানেজার (আইটি) জুয়েল মুন্সী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অন্যদিকে সাউথইস্ট ব্যাংকের পক্ষে এসইভিপি (হেড অব ইন্টারন্যাশনাল ক্যাশ ম্যনেজম্যান্ট) সৈয়দ ফয়সল উমর, ইভিপি (হেড অব করপোরেট ব্রাঞ্চ) মো. আবিদুর রহমান চৌধুরী, এসভিপি (হেড অব মোবাইল ব্যাংকিং সার্ভিসেস-টেলিক্যাশ) একেএম মনিরুল ইসলাম প্রমুখ এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com