শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

জেনিথ লাইফে ইস্টার্ন ইউনিভার্সিটির গ্রুপ বীমা

সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ১০১৮ বার পঠিত

জেনিথ লাইফে ইস্টার্ন ইউনিভার্সিটির গ্রুপ বীমা

প্রতিষ্ঠানের সদস্যদের গ্রুপ সাময়িক জীবন বীমা সুবিধা দিতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে গ্রুপ বীমা চুক্তি করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি।

রোববার রাজধানীর ধানমন্ডিতে ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড রুমে এ চুক্তিটি সম্পাদিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শহিদ আখতার হোসেন এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র সই করেন।

এ সময় ইষ্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত হোসেন মগহুল, ট্রাস্টি বোর্ডের মেম্বার সাইদুর রহমান, ট্রেজারার ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, রেজিষ্ট্রার আবুল বাশার খান, হেড অব ফাইন্যান্স আবদুল করিম, বিভিন্ন ফেকাল্টির ডীন, চেয়ারপারসন, ডিরেক্টর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেনিথ ইসলামী লাইফের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির এজিএম (গ্রুপবীমা) মো. আনোয়ার হোসেন সরকার এবং এসইভিপি উম্মে হাসুনাত তোয়াফফিয়া।

Facebook Comments Box

Posted ১২:২৭ অপরাহ্ণ | সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com