|

Advertisement
×

ডায়মন্ড লাইফের মুখ্য নির্বাহীর চলতি দায়িত্বে রফিকুজ্জামান

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ৩৭৪ বার পঠিত

ডায়মন্ড লাইফের মুখ্য নির্বাহীর চলতি দায়িত্বে রফিকুজ্জামান

চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্ব পেয়েছেন কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: রফিকুজ্জামান।

সোমবার (৩ ফেব্রুয়ারি) পরিচালনা পর্ষদের সভায় তাকে এই দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। মো: রফিকুজ্জামান দীর্ঘদিন যাবত কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে ২০০১ সালে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে যোগদান করেন মো: রফিকুজ্জামান। প্রোগ্রেসিভ লাইফে অবলিখন, হিসাব, পলিসি সার্ভিসিং ও উন্নয়ন প্রশাসন বিভাগসহ অন্যান্য বিভাগে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৭ সালে যোগ দেন ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন প্রশাসন বিভাগের প্রধান হিসাবে।

Facebook Comments Box

Posted ০৮:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com