|

Advertisement
×

ডায়মন্ড লাইফের সিইও পদে রফিকুজ্জামানের নিয়োগ অনুমোদন

রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬   প্রিন্ট   ৪৫৪ বার পঠিত

ডায়মন্ড লাইফের সিইও পদে রফিকুজ্জামানের নিয়োগ অনুমোদন

চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মো: রফিকুজ্জামানের নিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। রোববার (২৫ জানুয়ারি) তিন বছরের জন্য এই পদে তার নিয়োগ অনুমোদন করা হয়।

এর আগে গত বছরের ৩ ফেব্রুয়ারি পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটির তৎকালীন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: রফিকুজ্জামানকে
ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়।

মো: রফিকুজ্জামান দীর্ঘদিন যাবত কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে ২০০১ সালে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে যোগদান করেন মো: রফিকুজ্জামান। প্রোগ্রেসিভ লাইফে অবলিখন, হিসাব, পলিসি সার্ভিসিং ও উন্নয়ন প্রশাসন বিভাগসহ অন্যান্য বিভাগে দায়িত্ব পালন করেন তিনি।

২০১৭ সালে যোগ দেন ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন প্রশাসন বিভাগের প্রধান হিসাবে।

Facebook Comments Box

Posted ০২:০৯ অপরাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com