নিজস্ব প্রতিবেদক:
সোমবার, ০৩ জুলাই ২০২৩ প্রিন্ট ২৪৬ বার পঠিত
আজ ০৩ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জাহিন স্পিনিং লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস রোববার জাহিন স্পিনিং লিমিটেডের ক্লোজিং দর ছিল ১১ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১ টাকা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৯০ পয়সা বা ৭.৫৬ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সি অ্যান্ড এ টেক্সটাইলের ৬.১৪ শতাংশ, প্যাসিফিক ডিনিমসের ৫.৬৬ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৫.৪০ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৫.২০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৪.৮৭ শতাংশ, জেনারেশন নেক্সটের ৪.৪৭ শতাংশ, কেয়া কসমেটিকসের ৪.৪১ শতাংশ, প্রইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৪.৩৯ শতাংশ এবং জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ৪.২৫ শতাংশ শেয়ারদর কমেছে।
Posted ০৩:৫১ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন