অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ প্রিন্ট ২৫০ বার পঠিত
আজ ১৬ এপ্রিল ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি ইউনিট সর্বশেষ ৪০ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৯০ পয়সা বা ৯.৪৭ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্যাপিটেক গ্রোথ ফান্ড। আজ ফান্ডটির প্রতিটি ইউনিট সর্বশেষ ১০ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এসইএমএল লেকচার ফান্ডের ৯.৩৩ শতাংশ, গোল্ডেন জুবিলি ফান্ডের ৯.১৭ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৪৭ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৭.৩৩ শতাংশ, আইএফআইএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.০১ শতাংশ, ফু-ওয়াং সিরামিকসের ৬.৯১ শতাংশ এবং এশিয়ান টাইগার গ্রোথ ফান্ডের ৬.৮৪ শতাংশ দর বেড়েছে।
Posted ০৩:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com