|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪   প্রিন্ট   ১৮৬ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

আজ ১৮ এপ্রিল ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫২ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডাচ-বাংলা ব্যাংকের দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৭.১৯ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৮ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ২ টাকা ৬০ পয়সা বা ৫.১০ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সালভো কেমিক্যাল। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হাইডেলবার্গ সিমেন্টের ৫.০৫ শতাংশ, ইফাদ অটোসের ৩.৯০ শতাংশ, বেস্ট হোল্ডিংসের ৩.৮৪ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৩.৬৪ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৩.১৮ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৩.১০ শতাংশ এবং গোল্ডেন সনের ২.৪৩ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box

Posted ০৩:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com