সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক:

রবিবার, ২৩ জুলাই ২০২৩   প্রিন্ট   ২১২ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

আজ ২৩ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে গ্রীন আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

আগের কার্যদিবস বৃহস্পতিবার আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্লোজিং দর ছিল ৮৩ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯০ টাকা ৩০। আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা বা ৮.৪০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৭.৫৫ শতাংশ, জেমিনি সি ফুডের ৭.৪৭ শতাংশ, হালডেলবার্গ সিমেন্টের ৬.৪৩ শতাংশ, এ্যাপেক্স ফুডসের ৪.৩৮ শতাংশ, সিংগার বাংলাদেশের ৩.৬২ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৩.৩৩ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৩.২১ শতাংশ, বঙ্গজের ৩.১৬ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৬.৪৪ শতাংশ, মেঘনা ইন্সুরেন্সের ৬.১৪ এবং মিরাকল ইন্ডাস্ট্রিজের ২.৯৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।

 

 

Facebook Comments Box
×

Posted ০৪:০০ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com