বুধবার, ২৬ জুলাই ২০২৩ প্রিন্ট ২৩৮ বার পঠিত
আজ ২৬জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস মঙ্গলবার ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ক্লোজিং দর ছিল ১২ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৩ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৬৭ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক এ্যাক্সেসরিজের ৯.৩৭ শতাংশ, মেঘনা ইন্সুরেন্সের ৭.৭৮ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ৬.৪০ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৬.২৫ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.২০ শতাংশ, জেনারেশন নেক্সট এর ৫.৮৮ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৫.৫১ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৫.৪০ শতাংশ এবং ইয়াকিন পলিমারের ৫.৩৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।
Posted ০৪:২৭ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com