নিজস্ব প্রতিবেদক:
রবিবার, ৩০ জুলাই ২০২৩ প্রিন্ট ১৮৭ বার পঠিত
আজ ৩০ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আলহাজ টেক্সটাইলের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস বৃহস্পতিবার আলহাজ টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ১৮৮ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২০৬ টাকা ৯০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ৮০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্সের ৯.৯৪ শতাংশ, রিলায়ান্স ইন্সুরেন্সের ৯.০১ শতাংশ, লিব্রা ইনফিউশনসের ৭.৪৯ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্সের ৬.৪৬ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৬.২০ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬.১০ শতাংশ, ইসলামী ইন্সুরেন্সের ৫.৯৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৫.০৩ শতাংশ এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্সের ৪.৬২ শতাংশ শেয়ারদর বেড়েছে।
Posted ০৪:৩১ অপরাহ্ণ | রবিবার, ৩০ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com